বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের অজ্ঞাত মৃতদেহের পরিচয় উদ্ঘাটন ও ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করেছে র‌্যাব

logoখবরের সময় ডেস্কশনিবার, ৩ এপ্রিল ২০২১, রাত ১২:২৫ সময় 0167
গাজীপুরের অজ্ঞাত মৃতদেহের পরিচয় উদ্ঘাটন ও ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করেছে র‌্যাব

গাজীপুরের অজ্ঞাত মৃতদেহের পরিচয় উদ্ঘাটন ও ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করেছে র‌্যাব

গত ৩০ মার্চ ২০২১ তারিখ রোজ সোমবার গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের দক্ষিণ-পূর্বদিকে ০৪নং গেটের পাশে একটি অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে বর্ণিত ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়।যার মামলা নং ৯২ তারিখ ৩১/০৩/২০২১ ধারা ৩০২/২০১/৩৪, দঃ বিঃ
নিহত যুবকের পরিচয় সনাক্ত করার মাধ্যমে মৃতদেহের পরিচয় নিশ্চিত করে। সনাক্তকৃত ব্যক্তির নাম কবির হাসান (২২),পিতা-জাবিউল ইসলাম, মাতা-কহিনুর বেগম,গ্রামঃ নয়াপাড়া,পোঃ শঠিবাড়ী,থানাঃ মিঠাপুকুর,জেলাঃ রংপুর। 
 গাজীপুর এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকায় গত ০১ এপ্রিল ২০২১ ইং তারিখে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, গাজীপুর এর একটি দক্ষ আভিযানিক দল ডিএমপির পল্লবীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে (১) মাসুদুর রহমান (৩৭), পিতা-মোঃ রুস্তম আলী, মাতা-মোসাঃ রাহিমা খাতুন, সাং-গালিমপুর, থানা-কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদহ, (২) মোঃ আব্দুল হালিম (৩৬). পিতা- মোঃ আব্দুল হাকিম, মাতা- আছিয়া বেগম,সাং- জালালপুর, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহ এবং (৩) মোঃ লালটু মিয়া (৪১), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা-কদভানু, সাং- চৌগাছা, থানা- চৌগাছা, জেলা- যশোর’দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির হোসেন (২২) হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার স্বীকারোক্তি দেয়। তাদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে র‌্যাবের আভিযানিক দল আরো জানতে পারে, গত ২৫ মার্চ ২০২১ তারিখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের খংসারদি সেতুর নিচে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পাওয়া যায়; সেই হত্যাকান্ডের সাথে উক্ত চক্রটি জড়িত রয়েছে বলে তারা স্বীকারোক্তি দেয়। র‌্যাব উক্ত অজ্ঞাত যুবকের পরিচয় উদঘাটন করে যথা মোঃ সাগর হোসেন (২৫),পিতা-আব্দুর রশিদ,সাং-নন্দইল হাটখোলা,থানা-পাচবিবি,জেলা-জয়পুরহাট। এই চক্রটি মানবপাচার, চাকুরী,প্রতারণা ও সুদের ব্যবসাসহ নানা রকম অবৈধ কার্যক্রমের সাথে জড়িত।      
 গ্রেফতারকৃতদের দখল হইতে হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেটকার,২ টি গামছা,৫ টি মোবাইল ফোন,২ টি ল্যাপটপ,১ টি ডেক্সটপ,নগদ ১১,২৩০/- টাকা, বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড,১৫ টি বায়োডাটা, ফাকা স্ট্যাম্প ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সিল এবং অফিস আইডি কার্ড উদ্ধার করা হয়। 
উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, প্রতারণা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর